নজরুল বর্ষ উদ্বোধন: ত্রিশাল হতে পারে ‘নজরুল সিটি’

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ১:৫০ পিএম
নজরুল বর্ষ উদ্বোধন: ত্রিশাল হতে পারে ‘নজরুল সিটি’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সরকার ‘নজরুল বর্ষ’ পালন করবে। তিন দিনব্যাপী উদ্বোধনী আয়োজনে তিনি স্মারক ডাকটিকিট এবং বর্ষের লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতি সচিব কানিজ মওলা।

কবির জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, ১৯১৪ সালে কিশোর বয়সে প্রথমবার ত্রিশালে আসেন নজরুল। ওই সময়ের স্মৃতি বিজড়িত এই স্থানকে ‘নজরুল সিটি’ ঘোষণার বিষয়ে সরকার ইতিমধ্যেই যাচাই শুরু করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিদ্রোহী কবির কলম সামাজিক অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ছিল এক ধারালো অস্ত্র, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...