ভ্রাম্যমান আদালতে রাজধানীতে ৮ মাদক কারবারির কারাদণ্ড
রাজধানীর মেরুল বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে র্যাব-১। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত র্যাবের সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সদর কোম্পানির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মো. শামিম মিয়া (৩২), মো. জয় (২৩), মো. মিনকুল ইসলাম (৩৫), অভিজিত দেবনাথ (৩৯), মো. ছাব্বির হোসেন শিপন (২৩), মো. শাহদাত হোসেন (৩০), মো. স্বপন মিয়া (৪০) ও মো. মিলন (৩৩)। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধের ধরন বিবেচনায় তাদের সাজা প্রদান করেন। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
নজরুল বর্ষ উদ্বোধন: ত্রিশাল হতে পারে ‘নজরুল সিটি’
মৎস্য করপোরেশন ও বিবিএসে নতুন দুই প্রধান, প্রজ্ঞাপন জারি
সবুজের ডিজিটাল হিফাজত, তৈরি হচ্ছে গাছ নজরদারির অ্যাপ
বৃষ্টির মধ্যেই শুরু এইচএসসি, বাইরে ভিজছেন স্বজনরা
ডিজিটাল জুয়া রোধে নতুন আইন, সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড
রাজধানীতে ছিনতাইকারীর দৌরাত্ম্যে প্রাণ হারালেন দুই নারী, আতঙ্কে নগরবাসী

আরও পড়ুন

ভ্রাম্যমান আদালতে রাজধানীতে ৮ মাদক কারবারির কারাদণ্ড
রাজধানীর মেরুল বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে র্যাব-১। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত র্যাবের সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সদর কোম্পানির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মো. শামিম মিয়া (৩২), মো. জয় (২৩), মো. মিনকুল ইসলাম (৩৫), অভিজিত দেবনাথ (৩৯), মো. ছাব্বির হোসেন শিপন (২৩), মো. শাহদাত হোসেন (৩০), মো. স্বপন মিয়া (৪০) ও মো. মিলন (৩৩)। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধের ধরন বিবেচনায় তাদের সাজা প্রদান করেন। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
নজরুল বর্ষ উদ্বোধন: ত্রিশাল হতে পারে ‘নজরুল সিটি’
মৎস্য করপোরেশন ও বিবিএসে নতুন দুই প্রধান, প্রজ্ঞাপন…
সবুজের ডিজিটাল হিফাজত, তৈরি হচ্ছে গাছ নজরদারির অ্যাপ
বৃষ্টির মধ্যেই শুরু এইচএসসি, বাইরে ভিজছেন স্বজনরা
ডিজিটাল জুয়া রোধে নতুন আইন, সর্বোচ্চ শাস্তি ১০…
রাজধানীতে ছিনতাইকারীর দৌরাত্ম্যে প্রাণ হারালেন দুই নারী, আতঙ্কে…