পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৫৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট জব্দ
চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধ মাদক উদ্ধার অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বাণিজ্যিক জাহাজ থেকে খালাস করা প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা সোমবার দিবাগত রাত ২টার দিকে চরপাড়া ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১ হাজার ৭৬৫ ক্যান বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দ করা এসব মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
সাইবার বুলিংয়ের শিকার নারীরা, নিরাপদ স্পেস চেয়েছেন রুমিন ফারহানা
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল হলো নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা
সংসদে আসলামকে নিয়ে জামায়াত এমপির তোপ, স্পিকার-মন্ত্রীর জবাব
মেয়াদ শেষের পরও কোন আইনে চসিক মেয়রের দায়িত্ব, প্রশ্ন হেলালীর
চট্টগ্রাম সদরঘাটে ট্রলারে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে ৬
মেয়াদ শেষেও বাজেট পেশ: মেয়র শাহাদাতের দায়িত্ব নিয়ে প্রশ্ন হেলালীর

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৫৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট জব্দ
চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধ মাদক উদ্ধার অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বাণিজ্যিক জাহাজ থেকে খালাস করা প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা সোমবার দিবাগত রাত ২টার দিকে চরপাড়া ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১ হাজার ৭৬৫ ক্যান বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দ করা এসব মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
সাইবার বুলিংয়ের শিকার নারীরা, নিরাপদ স্পেস চেয়েছেন রুমিন…
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল হলো নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ…
সংসদে আসলামকে নিয়ে জামায়াত এমপির তোপ, স্পিকার-মন্ত্রীর জবাব
মেয়াদ শেষের পরও কোন আইনে চসিক মেয়রের দায়িত্ব,…
চট্টগ্রাম সদরঘাটে ট্রলারে আগুন, দগ্ধ হয়ে হাসপাতালে ৬
মেয়াদ শেষেও বাজেট পেশ: মেয়র শাহাদাতের দায়িত্ব নিয়ে…