সংসদে ভুল বোঝালেন আমির হামজা, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ
জাতীয় সংসদের অধিবেশনে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এই বিলের মাধ্যমে মূল আইনের ২০ নং ধারা বাতিল করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা ভুলবশত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিপাকে পড়েন।
মঙ্গলবার (৩০ জুন) সংসদ অধিবেশনে এই ঘটনা ঘটে। আমির হামজা তার বক্তব্যে বলেন, সরকাতের চার মাস হতে চলছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানানো হয়নি। আজ এই বিলটি মন্ত্রী নিয়ে আসার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরপরই তার বক্তব্য থামিয়ে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার স্পষ্ট করে জানান, এই বিলটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের। তিনি প্রশ্ন রাখেন, বিলটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এনেছেন কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। পরে নিজের ভুল বুঝতে পেরে ওই সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে বক্তব্য সংশোধন করেন এবং সঠিক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানান।
সম্পর্কিত খবর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৫৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট জব্দ
ওয়ারেন্টের ভিত্তিতে ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেফতার
হজযাত্রী হয়রানি: অর্ধশতাধিক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
রেজাউল মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে গেলেন
মশার উপদ্রব রোধে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিটিআই আমদানির সহযোগিতার আশ্বাস
সাইবার স্পেসে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি এমপি রুমিন ফারহানার

আরও পড়ুন

সংসদে ভুল বোঝালেন আমির হামজা, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ
জাতীয় সংসদের অধিবেশনে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এই বিলের মাধ্যমে মূল আইনের ২০ নং ধারা বাতিল করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা ভুলবশত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিপাকে পড়েন।
মঙ্গলবার (৩০ জুন) সংসদ অধিবেশনে এই ঘটনা ঘটে। আমির হামজা তার বক্তব্যে বলেন, সরকাতের চার মাস হতে চলছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানানো হয়নি। আজ এই বিলটি মন্ত্রী নিয়ে আসার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরপরই তার বক্তব্য থামিয়ে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার স্পষ্ট করে জানান, এই বিলটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের। তিনি প্রশ্ন রাখেন, বিলটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এনেছেন কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। পরে নিজের ভুল বুঝতে পেরে ওই সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে বক্তব্য সংশোধন করেন এবং সঠিক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানান।
সম্পর্কিত খবর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৫৩ লাখ টাকার বিদেশি…
ওয়ারেন্টের ভিত্তিতে ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেফতার
হজযাত্রী হয়রানি: অর্ধশতাধিক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
রেজাউল মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে গেলেন
মশার উপদ্রব রোধে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিটিআই আমদানির…
সাইবার স্পেসে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি এমপি রুমিন…