ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল, জামায়াত এমপির প্রশ্ন
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল হওয়ার পর সংসদে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নাজিবুর রহমান। মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, “আজ ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারব উনি ঋণ খেলাপি ছিলেন?”
নাজিবুর রহমান স্পিকারের দিকে ইঙ্গিত করে বলেন, “কয়েকদিন আগে আমাদের একজন সংসদ সদস্য আপনার কাছে জানতে চেয়েছিলেন, সংসদে কোনো ঋণখেলাপি আছে কি না? তখন আপনি বলেছিলেন, বিচারাধীন বিষয়ে বলতে পারছেন না।” এর আগে গত ১৮ জুন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ঋণখেলাপিদের নিয়ে বক্তব্য নিয়ে সংসদে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সেদিন বলেছিলাম এ সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই, ঋণগ্রস্ত থাকতে পারেন। উনি সংসদ সদস্যের শপথ নিয়ে এখানে আসেন নাই, উনি সংসদ সদস্য নন।” স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এটা পয়েন্ট অব অর্ডার হলো না। একজন সদস্যের সদস্য পদ থাকবে কি থাকবে না এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।”
সম্পর্কিত খবর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৫৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট জব্দ
ওয়ারেন্টের ভিত্তিতে ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেফতার
হজযাত্রী হয়রানি: অর্ধশতাধিক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
রেজাউল মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে গেলেন
মশার উপদ্রব রোধে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিটিআই আমদানির সহযোগিতার আশ্বাস
সাইবার স্পেসে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি এমপি রুমিন ফারহানার

আরও পড়ুন

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল, জামায়াত এমপির প্রশ্ন
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল হওয়ার পর সংসদে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নাজিবুর রহমান। মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, “আজ ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারব উনি ঋণ খেলাপি ছিলেন?”
নাজিবুর রহমান স্পিকারের দিকে ইঙ্গিত করে বলেন, “কয়েকদিন আগে আমাদের একজন সংসদ সদস্য আপনার কাছে জানতে চেয়েছিলেন, সংসদে কোনো ঋণখেলাপি আছে কি না? তখন আপনি বলেছিলেন, বিচারাধীন বিষয়ে বলতে পারছেন না।” এর আগে গত ১৮ জুন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ঋণখেলাপিদের নিয়ে বক্তব্য নিয়ে সংসদে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সেদিন বলেছিলাম এ সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই, ঋণগ্রস্ত থাকতে পারেন। উনি সংসদ সদস্যের শপথ নিয়ে এখানে আসেন নাই, উনি সংসদ সদস্য নন।” স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এটা পয়েন্ট অব অর্ডার হলো না। একজন সদস্যের সদস্য পদ থাকবে কি থাকবে না এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।”
সম্পর্কিত খবর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৫৩ লাখ টাকার বিদেশি…
ওয়ারেন্টের ভিত্তিতে ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর গ্রেফতার
হজযাত্রী হয়রানি: অর্ধশতাধিক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
রেজাউল মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে গেলেন
মশার উপদ্রব রোধে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিটিআই আমদানির…
সাইবার স্পেসে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি এমপি রুমিন…