জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের অবস্থান, ১৬ বছরের পাওনার দাবি
দীর্ঘ ১৬ বছর ধরে বকেয়া থাকা ৫ শতাংশ বিলম্ব জরিমানা ও অন্যান্য আইনগত পাওনা পরিশোধের দাবিতে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাবেক কর্মীরা। মঙ্গলবার (৩০ জুন) গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক সাবেক কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, গত দেড় বছর ধরে বিভিন্ন মাধ্যমে এই পাওনা আদায়ের চেষ্টা চালিয়ে আসলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক সমাধান মেলেনি। তাই ন্যায্য অধিকার আদায়ে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বক্তারা কর্মীবান্ধব নীতি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতে মানবসম্পদ উন্নয়নে কোম্পানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন।
এদিকে, সাবেক কর্মীদের এই দাবির বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দাবি করেন, অধিকাংশ সাবেক কর্মী প্রতিষ্ঠান ছাড়ার সময় আইন অনুযায়ী সব ধরনের আর্থিক পাওনা বুঝে নিয়েছেন।
সম্পর্কিত খবর
সাইবার স্পেসে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি এমপি রুমিন ফারহানার
প্রথম বাজেট পাস করে ৭ জুলাই পর্যন্ত মুলতবি হলো সংসদ…
দ্রুত বিচার নিশ্চিতে তদন্তে গতি আনার নির্দেশ পুলিশ কর্মকর্তাদের
কল্পলোকে চউকের অভিযান: ৮ স্থাপনা সিলগালা, ১৩ লাখ জরিমানা
ইউরোপগামী অভিবাসীদের নিরাপত্তায় ব্র্যাক ও আইসিএমপিডির নতুন অঙ্গীকার
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ক্ষুব্ধ জনতায় হামলার শিকার বিদ্যুৎ কর্মী

আরও পড়ুন

জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের অবস্থান, ১৬ বছরের পাওনার দাবি
দীর্ঘ ১৬ বছর ধরে বকেয়া থাকা ৫ শতাংশ বিলম্ব জরিমানা ও অন্যান্য আইনগত পাওনা পরিশোধের দাবিতে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাবেক কর্মীরা। মঙ্গলবার (৩০ জুন) গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক সাবেক কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, গত দেড় বছর ধরে বিভিন্ন মাধ্যমে এই পাওনা আদায়ের চেষ্টা চালিয়ে আসলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক সমাধান মেলেনি। তাই ন্যায্য অধিকার আদায়ে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বক্তারা কর্মীবান্ধব নীতি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতে মানবসম্পদ উন্নয়নে কোম্পানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন।
এদিকে, সাবেক কর্মীদের এই দাবির বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী জানান, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দাবি করেন, অধিকাংশ সাবেক কর্মী প্রতিষ্ঠান ছাড়ার সময় আইন অনুযায়ী সব ধরনের আর্থিক পাওনা বুঝে নিয়েছেন।
সম্পর্কিত খবর
সাইবার স্পেসে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি এমপি রুমিন…
প্রথম বাজেট পাস করে ৭ জুলাই পর্যন্ত মুলতবি…
দ্রুত বিচার নিশ্চিতে তদন্তে গতি আনার নির্দেশ পুলিশ…
কল্পলোকে চউকের অভিযান: ৮ স্থাপনা সিলগালা, ১৩ লাখ…
ইউরোপগামী অভিবাসীদের নিরাপত্তায় ব্র্যাক ও আইসিএমপিডির নতুন অঙ্গীকার
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ক্ষুব্ধ জনতায় হামলার শিকার বিদ্যুৎ…