ডিএসসিসি প্রকৌশলী আনিছুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ
স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুতর অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডার বাণিজ্য।
মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা আদেশে উপসচিব আশফিকুন নাহার জানান, আনিছুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারেরও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এর ভিত্তিতে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
সম্পর্কিত খবর
বাতিল ১৫৯ বছরের প্রাচীন আইন, সংসদে পাস হলো জুয়া প্রতিরোধ…
সংসদে পাস হলো সাইবার সুরক্ষা সংশোধন বিল, বাতিল কোটি টাকা…
জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের অবস্থান, ১৬ বছরের পাওনার দাবি
ধানমন্ডি লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে ডিএসসিসির বৃহৎ উচ্ছেদ অভিযান
হামে আক্রান্তদের পাশে রেড ক্রিসেন্ট, ২০০ পরিবার পেল ২০ লাখ…
প্রধানমন্ত্রীর নির্দেশে রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল

আরও পড়ুন

ডিএসসিসি প্রকৌশলী আনিছুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ
স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুতর অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডার বাণিজ্য।
মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা আদেশে উপসচিব আশফিকুন নাহার জানান, আনিছুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারেরও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এর ভিত্তিতে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
সম্পর্কিত খবর
বাতিল ১৫৯ বছরের প্রাচীন আইন, সংসদে পাস হলো…
সংসদে পাস হলো সাইবার সুরক্ষা সংশোধন বিল, বাতিল…
জিপি হাউজের সামনে সাবেক কর্মীদের অবস্থান, ১৬ বছরের…
ধানমন্ডি লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে ডিএসসিসির বৃহৎ উচ্ছেদ…
হামে আক্রান্তদের পাশে রেড ক্রিসেন্ট, ২০০ পরিবার পেল…
প্রধানমন্ত্রীর নির্দেশে রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা.…