হামে আক্রান্তদের পাশে রেড ক্রিসেন্ট, ২০০ পরিবার পেল ২০ লাখ টাকা
চট্টগ্রামে হাম রোগে আক্রান্ত প্রায় ২০০টি স্বল্প আয়ের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে ১০ হাজার টাকা করে সরাসরি পাঠানো হয়। একই সাথে হাসপাতালে ভর্তি রোগী এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগে বা সংকটে রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানুষের পাশে থাকে। সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও অঙ্গীকার। এছাড়াও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদের সদস্য জিয়াউল হক সোহেল এবং যুবপ্রধান দীপ্ত ভট্টাচার্যসহ অন্যান্য কর্মকর্তারা।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে চার হাসপাতালে গুরুতর অনিয়ম, সংশোধনের সময়সীমা দিল চউক
সাতকানিয়ায় মাদক সেবনে মাকে নির্যাতন: যুবকের এক বছরের কারাদণ্ড
অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ে গড়বড়, চার হাসপাতালকে সময় বেঁধে দিল চউক
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান
এডিপি বাস্তবায়নে স্থবিরতা, জুলাইয়ে দশ মন্ত্রণালয়ের হাতে খরচ শূন্য
বাসযোগ্য ঢাকা গড়তে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের পরামর্শ

আরও পড়ুন

হামে আক্রান্তদের পাশে রেড ক্রিসেন্ট, ২০০ পরিবার পেল ২০ লাখ টাকা
চট্টগ্রামে হাম রোগে আক্রান্ত প্রায় ২০০টি স্বল্প আয়ের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে ১০ হাজার টাকা করে সরাসরি পাঠানো হয়। একই সাথে হাসপাতালে ভর্তি রোগী এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগে বা সংকটে রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানুষের পাশে থাকে। সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও অঙ্গীকার। এছাড়াও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদের সদস্য জিয়াউল হক সোহেল এবং যুবপ্রধান দীপ্ত ভট্টাচার্যসহ অন্যান্য কর্মকর্তারা।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে চার হাসপাতালে গুরুতর অনিয়ম, সংশোধনের সময়সীমা দিল…
সাতকানিয়ায় মাদক সেবনে মাকে নির্যাতন: যুবকের এক বছরের…
অগ্নিনিরাপত্তা ও পার্কিংয়ে গড়বড়, চার হাসপাতালকে সময় বেঁধে…
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান
এডিপি বাস্তবায়নে স্থবিরতা, জুলাইয়ে দশ মন্ত্রণালয়ের হাতে খরচ…