দেশের ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুন ২০২৬ ৫:১৩ পিএম
দেশের ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আকস্মিক আবহাওয়া পরিবর্তনের কবলে পড়তে যাচ্ছে দেশের ২০টি অঞ্চল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে গভীর রাত ১টা পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে।

সতর্ক সংকেত জারি করা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

আবহাওয়া অফিস জানায়, এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...