জুনের বেশি বিদ্যুৎ বিল: অভিযোগ নিষ্পত্তিতে কঠোর নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ১০:০৩ পিএম
জুনের বেশি বিদ্যুৎ বিল: অভিযোগ নিষ্পত্তিতে কঠোর নির্দেশ

চলতি বছরের জুন মাসে বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে বেশি আসার অভিযোগে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গ্রাহকদের এমন অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমলে নিয়েছে সরকারের বিদ্যুৎ বিভাগ। সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুন মাসের বিল অন্য মাসের তুলনায় অস্বাভাবিক বেশি হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ নিরসনে কাজ করতে বলা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, যাঁরা এরই মধ্যে বিলের বিষয়ে হিমশিম খাচ্ছেন, তাঁরা সংশ্লিষ্ট বিতরণ অফিসে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া সরাসরি হটলাইন নম্বরে ফোন করেও সমাধান পাওয়া সম্ভব। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন নম্বর ১৬৯৯৯।

প্রতিটি অঞ্চলের জন্য নির্ধারিত কল সেন্টারগুলো হলো: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জন্য ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) জন্য ১৬৮৯৯, ডিপিডিসির গ্রাহকদের জন্য ১৬১১৬, ডেসকোর জন্য ১৬১২০, নেসকোর জন্য ১৬৬০৩ এবং ওজোপাডিকোর গ্রাহকদের জন্য ১৬১১৭ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...