রোনালদোর ফিরেছি ঘোষণার পরই আবার ম্লান, কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র
গত ম্যাচে জোড়া গোল করে নিজের সমালোচকদের জবাব দেওয়ার পর কলম্বিয়ার বিপক্ষে আবারও ছন্দহীন দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (২৮ জুন) ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। প্রত্যাশা অনুযায়ী মাঠে দাপট দেখাতে না পারায় চরম হতাশায় ভুগছেন এই ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।
পুরো ম্যাচে রোনালদো মাত্র একটি শট নিতে সক্ষম হন। তার নেওয়া ফ্রি-কিকটি কলম্বিয়ান গোলরক্ষক কামিলো ভার্গাস সহজেই আটকে দেন। এমন নিস্প্রভ পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আবারও শুরু হয়েছে তীব্র সমালোচনা। অন্যদিকে, সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ হামেস রদ্রিগেজ দুর্দান্ত খেলেছেন। তার নৈপুণ্যে এগিয়ে যাচ্ছিল কলম্বিয়া, যদিও ডাভিনসন সানচেজের গোল অফসাইড হওয়ায় তারা লিড নিতে পারেনি।
এই ড্রয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে কলম্বিয়া। তারা আগামী শুক্রবার ঘানার মোকাবিলা করবে। অন্যদিকে রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে খেলতে নামবে পর্তুগাল। আগামী বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ওই ম্যাচে রোনালদোর সামনে থাকবেন আরেক সাবেক সতীর্থ লুকা মদরিচ।
আন্তর্জাতিক ফুটবল উজবেকিস্তান বনাম পর্তুগাল কলম্বিয়া বনাম কঙ্গো ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফা বিশ্বকাপ ২০২৬
সম্পর্কিত খবর
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ধসে বাংলাদেশ
টিকিটের জন্য উট বিক্রি, বিশ্বকাপের গ্যালারিতে হৈচৈ ফেলেছেন জর্ডানি ভক্ত
বিশ্বকাপের টিকিটের জন্য প্রিয় উট বিক্রি করলেন জর্ডানি এক ভক্ত
ফাইনালের পথে আর্জেন্টিনার সহজ সমীকরণ, কঠিন লড়াই শেষ চারে
মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, বললেন রেকর্ড নয় ম্যাজিকই মূল
হারারেতে টস হেরে টাইগারদের ব্যাটিং বিপর্যয়, ১৪০ রানে ৮ উইকেট…

আরও পড়ুন

রোনালদোর ফিরেছি ঘোষণার পরই আবার ম্লান, কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র
গত ম্যাচে জোড়া গোল করে নিজের সমালোচকদের জবাব দেওয়ার পর কলম্বিয়ার বিপক্ষে আবারও ছন্দহীন দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (২৮ জুন) ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। প্রত্যাশা অনুযায়ী মাঠে দাপট দেখাতে না পারায় চরম হতাশায় ভুগছেন এই ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।
পুরো ম্যাচে রোনালদো মাত্র একটি শট নিতে সক্ষম হন। তার নেওয়া ফ্রি-কিকটি কলম্বিয়ান গোলরক্ষক কামিলো ভার্গাস সহজেই আটকে দেন। এমন নিস্প্রভ পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আবারও শুরু হয়েছে তীব্র সমালোচনা। অন্যদিকে, সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ হামেস রদ্রিগেজ দুর্দান্ত খেলেছেন। তার নৈপুণ্যে এগিয়ে যাচ্ছিল কলম্বিয়া, যদিও ডাভিনসন সানচেজের গোল অফসাইড হওয়ায় তারা লিড নিতে পারেনি।
এই ড্রয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে কলম্বিয়া। তারা আগামী শুক্রবার ঘানার মোকাবিলা করবে। অন্যদিকে রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে খেলতে নামবে পর্তুগাল। আগামী বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ওই ম্যাচে রোনালদোর সামনে থাকবেন আরেক সাবেক সতীর্থ লুকা মদরিচ।
সম্পর্কিত খবর
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ধসে বাংলাদেশ
টিকিটের জন্য উট বিক্রি, বিশ্বকাপের গ্যালারিতে হৈচৈ ফেলেছেন…
বিশ্বকাপের টিকিটের জন্য প্রিয় উট বিক্রি করলেন জর্ডানি…
ফাইনালের পথে আর্জেন্টিনার সহজ সমীকরণ, কঠিন লড়াই শেষ…
মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, বললেন রেকর্ড নয় ম্যাজিকই…
হারারেতে টস হেরে টাইগারদের ব্যাটিং বিপর্যয়, ১৪০ রানে…