রাত ১টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৮:৩৮ পিএম
রাত ১টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর

রাজধানীবাসীর জন্য নতুন আবহাওয়া খবর এসেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার মধ্যে ঢাকা ও তার আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হতে পারে।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে অপরিবর্তিত থাকতে পারে।

সন্ধ্যা ৬টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২ দশমিক ৮ এবং ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ৬ ঘণ্টায় ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...