জুলাইতে মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের সম্ভাবনা
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিবাচক কিছু সংবাদ আসতে পারে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ফলাফল জুলাইয়ের শুরুতেই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা এবং মালয়েশিয়া সরকারের সহযোগিতায় জনশক্তি রপ্তানিতে বড় অগ্রগতি হয়েছে। আগামী জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের মাধ্যমে এর বাস্তব রূপ দেখতে পাবেন সবাই।
এছাড়া বিমানবন্দরের সেবার মান নিয়েও কথা বলেন মন্ত্রী। প্রবাসীদের হয়রানি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ যাত্রীদের লাগেজ সেবা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। নিরাপত্তা জোরদার, রাতের ফ্লাইটে নিরাপদ যাতায়াত এবং শিশুদের জন্য কিডস জোন স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
সম্পর্কিত খবর
নগরীর যোগাযোগ ব্যবস্থা নতুন রূপে চসিক মেয়রের বড় উদ্যোগ
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ ব্যবস্থা
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার জবাব
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে মেরামতের কাজ
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

আরও পড়ুন

জুলাইতে মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের সম্ভাবনা
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিবাচক কিছু সংবাদ আসতে পারে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ফলাফল জুলাইয়ের শুরুতেই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা এবং মালয়েশিয়া সরকারের সহযোগিতায় জনশক্তি রপ্তানিতে বড় অগ্রগতি হয়েছে। আগামী জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের মাধ্যমে এর বাস্তব রূপ দেখতে পাবেন সবাই।
এছাড়া বিমানবন্দরের সেবার মান নিয়েও কথা বলেন মন্ত্রী। প্রবাসীদের হয়রানি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ যাত্রীদের লাগেজ সেবা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। নিরাপত্তা জোরদার, রাতের ফ্লাইটে নিরাপদ যাতায়াত এবং শিশুদের জন্য কিডস জোন স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
সম্পর্কিত খবর
নগরীর যোগাযোগ ব্যবস্থা নতুন রূপে চসিক মেয়রের বড়…
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ…
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার…
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে…