দেশবিরোধী অভিযোগে গ্রেফতার রুবেল, দাবি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত কথা

প্রাইম বার্তা অনলাইন
১৮ অক্টোবর ২০২৬ ৯:৩৭ এএম
দেশবিরোধী অভিযোগে গ্রেফতার রুবেল, দাবি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত কথা

চট্টগ্রামে রাষ্ট্রবিরোধী চক্রান্তে সক্রিয় থাকার অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৭) নামের এক যুবককে আটক করেছে নগর পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে নগরীর হালিশহর থানাধীন আই-ব্লক এলাকা থেকে নগর পুলিশের একটি দল তাকে আটক করে। ফেনী সদর থানাধীন ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে শহিদুল সম্প্রতি থাকতেন নগরীর খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিয়েছেন।

পুলিশের দাবি, রুবেল ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ টেলিগ্রাম গ্রুপের পাশাপাশি ‘চট্টগ্রাম দক্ষিণ’, ‘চট্টগ্রাম উত্তর’ ও ‘ফেনী জেলা’ শীর্ষকসহ ঐক্য পরিষদের ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে কাজ করছিলেন। এছাড়া ‘Mohammad Sahidul Islam’ নামের নিজের ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে অভিযোগ উঠেছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। এছাড়া হালিশহরসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় তিনি সরকারবিরোধী মিছিল ও সমাবেশের আয়োজন করছিলেন বলেও জানান তিনি। ওসি জানান, শহিদুলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দুটি মামলা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...