টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও সেনারা

প্রাইম বার্তা অনলাইন
১৪ অক্টোবর ২০২৬ ৩:১৭ পিএম
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও সেনারা

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টঙ্গীর চেরাগ আলীতে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার অগ্নিকাণ্ডে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে তারা।

এদিকে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, অগ্নিনির্বাপণ কার্যক্রমে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে কাজে নেমেছে সেনাবাহিনীর সদস্যরাও।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এক বার্তায় জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানায় আগুনের খবর পান তারা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

আগুন কীভাবে শুরু হয়েছে কিংবা এতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...