পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পরিত্যক্ত জালে জড়িয়ে পড়া একটি অজগর সাপকে উদ্ধার করে হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাহাপাড়ায় ফেলে রাখা একটি জালে আটকে পড়ে অজগরটি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে জাল কেটে সাপটিকে বের করেন। এ সময় দেখা যায়, সাপটি আহত হয়েছে।
হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যের এক কর্মকর্তা জানান, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অজগরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরামর্শ দেন, লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে আঘাত করা বা নিজেরা ধরার চেষ্টা করা উচিত নয়। এ ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ অথবা প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়াই উত্তম।
পরবর্তীতে আহত অবস্থায় উদ্ধার হওয়া অজগরটিকে ফটিকছড়ির হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের সচেতন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন করে আবেদন
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ কমিশনার
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে দুই ঘণ্টা
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
রংপুরের পীরগঞ্জে পৌরসভার ভবনের ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের

আরও পড়ুন

পরিত্যক্ত জালে আটকা অজগরের মুক্তি, ফিরল হাজারীখীল অভয়ারণ্যের বুকে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পরিত্যক্ত জালে জড়িয়ে পড়া একটি অজগর সাপকে উদ্ধার করে হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাহাপাড়ায় ফেলে রাখা একটি জালে আটকে পড়ে অজগরটি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে জাল কেটে সাপটিকে বের করেন। এ সময় দেখা যায়, সাপটি আহত হয়েছে।
হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যের এক কর্মকর্তা জানান, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অজগরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরামর্শ দেন, লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে আঘাত করা বা নিজেরা ধরার চেষ্টা করা উচিত নয়। এ ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ অথবা প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়াই উত্তম।
পরবর্তীতে আহত অবস্থায় উদ্ধার হওয়া অজগরটিকে ফটিকছড়ির হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের সচেতন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন…
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ…
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে…
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
রংপুরের পীরগঞ্জে পৌরসভার ভবনের ছাদ ধসে প্রাণ গেল…