প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, খোঁজে দুই মোটরসাইকেল আরোহী

প্রাইম বার্তা অনলাইন
১০ অক্টোবর ২০২৬ ১:২১ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, খোঁজে দুই মোটরসাইকেল আরোহী

রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল ছুড়ে দিলে একটি বিস্ফোরিত হয়। এরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট অন্যটি নিষ্ক্রিয় করে।

এই হামলায় জড়িত সন্দেহে দুই মোটরসাইকেল আরোহীকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

ডিসি ইবনে মিজান জানান, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে আসা দুজন ঘটনাস্থলে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেন। এরপর তারা দুটি ককটেল নিক্ষেপ করে চলে যান। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে পালিয়েছেন।

ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে নেমেছে বলে জানান এই কর্মকর্তা। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...