চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রাইম বার্তা অনলাইন
০২ অক্টোবর ২০২৬ ৯:৫৪ পিএম
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজনে যুক্ত ছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও নবাব ফয়জুন্নেছা হল সংসদ, আর সহযোগিতা দিয়েছে ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড।

ক্যাম্পে নারী শিক্ষার্থীরা নানা স্বাস্থ্যসমস্যা নিয়ে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা পান। নারী স্বাস্থ্য, প্রসূতি ও স্ত্রীরোগ, ত্বক, চুল ও নখ এবং মেডিসিন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম ও হলের কোষাধ্যক্ষ অধ্যাপক শিপন হোসেন। ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের পরিচালক ডা. মোহাম্মদ আবু নাসের, ডা. সুলতানা রওশন ও ডা. ফারজিন আক্তারও এসময় অংশ নেন। এছাড়া চাকসু ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমন কর্মসূচি অব্যাহত থাকার প্রত্যাশা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...