গণভবনের পেছনে ২০টির বেশি ককটেল-পেট্রোলবোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত গণভবনের সংলগ্ন সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুলসংখ্যক বিস্ফোরক উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ পর্যন্ত সেখান থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোলবোমা পাওয়া গেছে। বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে ওই মাঠে অভিযান শুরু করে এসআরবি। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান।

তিনি জানান, গোপন তথ্যের প্রেক্ষিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। এগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। ইতোমধ্যে পুরো মাঠটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তার বিবেচনায় সাধারণ নাগরিকদের ওই এলাকায় চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
ওই মাঠে বিস্ফোরকগুলো কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারা সংশ্লিষ্ট, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এসআরবি কর্মকর্তারা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
গণভবনের পেছনে ২০টির বেশি ককটেল-পেট্রোলবোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত গণভবনের সংলগ্ন সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুলসংখ্যক বিস্ফোরক উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ পর্যন্ত সেখান থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোলবোমা পাওয়া গেছে। বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছে গেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে ওই মাঠে অভিযান শুরু করে এসআরবি। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান।

তিনি জানান, গোপন তথ্যের প্রেক্ষিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। এগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। ইতোমধ্যে পুরো মাঠটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তার বিবেচনায় সাধারণ নাগরিকদের ওই এলাকায় চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
ওই মাঠে বিস্ফোরকগুলো কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারা সংশ্লিষ্ট, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এসআরবি কর্মকর্তারা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…