হাজারীবাগে ডিআইইউ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, প্রেমের টানাপোড়েনের অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩১ পিএম
হাজারীবাগে ডিআইইউ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, প্রেমের টানাপোড়েনের অভিযোগ

রাজধানীর হাজারীবাগে প্রেমের সম্পর্কে অবনতির অভিযোগে ফাঁস দিয়ে আত্মহননের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এলাকার ৪/এ নম্বর রোডের একটি ভবনের পাঁচতলার বাসা থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফসাদ মোস্তফা রুহিনের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া জানান, জরুরি সেবা হটলাইন ৯৯৯-এ খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি কাজ সম্পন্ন করে বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের খালাতো ভাই ইমতিয়াজ কামাল বলেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মোবাইলে রাফসাদের সঙ্গে তার কথা হয়। ধারণা করা হচ্ছে, ওই রাত ১টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে স্বজনদের অগোচরে তিনি ফাঁস দেন। বুধবার সকালে বারবার ডেকেও কোনো সাড়া না পাওয়ায় থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

ইমতিয়াজ কামালের ভাষ্যমতে, প্রায় এক বছর ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রাফসাদের। গত কিছুদিন ধরে তাদের মধ্যে টানাপোড়েন চলছিল। এই মনোমালিন্যের জের ধরেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে অনুমান করছেন স্বজনরা।

এসআই মো. শামীম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে রুহিন ফাঁস দিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...