জুলাই জাদুঘরের ডিজি এহসান মাহমুদ, ‘সঠিক সিদ্ধান্ত’ বলছেন রাশেদ খাঁন

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭:০৩ পিএম
জুলাই জাদুঘরের ডিজি এহসান মাহমুদ, ‘সঠিক সিদ্ধান্ত’ বলছেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খাঁনের মতে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদকে নিয়োগ দেওয়া সরকারের জন্য যথাযথ পদক্ষেপ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিমত জানান।

ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘একজন নিপিড়ীত ও মজলুম সাংবাদিক, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখ যোদ্ধা এহসান মাহমুদ ভাইয়ের জন্য শুভকামনা রইলো। জুলাইয়ের মানুষকে জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক করা সরকারের একটি সঠিক সিদ্ধান্ত।’

এর আগে একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এহসান মাহমুদকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধারণ ও ইতিহাস সংরক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির হাল এখন নতুন মহাপরিচালকের হাতে। আগামী এক বছরের মেয়াদে এহসান মাহমুদ জাদুঘরটির দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...