ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত
সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মো. আপেল মাহমুদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা সর্বশেষ কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ অঞ্চলে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। বরখাস্তের পর তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজনীয় ও সমীচীন বলে গণ্য করা হয়েছে।
বরখাস্তের মেয়াদে আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকার নির্দেশ পেয়েছেন। এই সময়ে বিধিমতে তিনি খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি ট্যুরিস্ট পুলিশ পুলিশ বরখাস্ত
সম্পর্কিত খবর
চট্টগ্রামে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৮৭, জব্দ হাজারো ইয়াবা
ভূমি অফিসে ফাঁকি বন্ধে জিওফেন্সিং অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ উদ্বোধন বৃহস্পতিবার
সাগর-উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের আমন্ত্রণ স্পিকারের
অপরাধের শিকড়ে জুয়া-মাদক, মূল কারণ খুঁজে মোকাবিলার পরামর্শ মন্ত্রীর
উত্তর আন্দামান সাগরে লঘুচাপের আশঙ্কা, দেশে টানা পাঁচ দিন বৃষ্টির…
দশ দেশের অংশগ্রহণে বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

আরও পড়ুন

ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত
সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মো. আপেল মাহমুদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা সর্বশেষ কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ অঞ্চলে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। বরখাস্তের পর তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজনীয় ও সমীচীন বলে গণ্য করা হয়েছে।
বরখাস্তের মেয়াদে আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকার নির্দেশ পেয়েছেন। এই সময়ে বিধিমতে তিনি খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৮৭, জব্দ হাজারো…
ভূমি অফিসে ফাঁকি বন্ধে জিওফেন্সিং অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ উদ্বোধন…
সাগর-উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের আমন্ত্রণ স্পিকারের
অপরাধের শিকড়ে জুয়া-মাদক, মূল কারণ খুঁজে মোকাবিলার পরামর্শ…
উত্তর আন্দামান সাগরে লঘুচাপের আশঙ্কা, দেশে টানা পাঁচ…
দশ দেশের অংশগ্রহণে বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান…