প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক, বৈদ্যুতিক ট্রেনসহ ১৬ প্রকল্প

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১:৫৭ পিএম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক, বৈদ্যুতিক ট্রেনসহ ১৬ প্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের চেয়ারে বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বা একনেকের বৈঠক। বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে গুরুত্বপূর্ণ ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

সভার এজেন্ডায় রয়েছে দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, যা সরকারের এক যুগান্তকারী পরিকল্পনা হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার পাশাপাশি এমআরটি লাইন-৫ এর দক্ষিণ রুট বাস্তবায়নের প্রস্তাবও বিবেচনার জন্য রাখা হয়েছে।

বৈঠক সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান।

একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন পেলে দেশের রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বৈদ্যুতিক ট্রেন চালু হলে যাত্রীসেবায় আসবে আধুনিকতা, আর মেট্রো রুট বাস্তবায়নে রাজধানীর যানজট নিরসনে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...