ভাঙ্গায় পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি: দুই সন্দেহভাজন র‍্যাবের জালে

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম
ভাঙ্গায় পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি: দুই সন্দেহভাজন র‍্যাবের জালে

ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে পথচারীদের দিকে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় দুই সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি)। গ্রেফতারকৃতরা হলেন গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত মো. হামিদুল গাজী (৪২) এবং তার সঙ্গে গাড়িতে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনি (২৬)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে মানবপাচার চক্রের চার সদস্য গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসআরবি-১ অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম খান এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৭ আগস্ট রাতে হামিদুল গাজী তার কথিত বান্ধবী ফাতেমা ইসলাম এনিকে সঙ্গে নিয়ে খয়েরি মেরুন রঙের একটি প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

পথে পান খাওয়ার জন্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি থামালে পার্কিং নিয়ে স্থানীয় কিছু অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে হামিদুল গাজী প্রাইভেটকারে রাখা অবৈধ অস্ত্র দিয়ে পথচারীদের ভয়ভীতি দেখাতে দুই রাউন্ড গুলি ছোড়েন এবং তাৎক্ষণিকভাবে দ্রুতগতিতে গোপালগঞ্জের দিকে চলে যান। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে বলেও জানান এসআরবি-১ অধিনায়ক।

প্রাথমিক সত্যতা যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত চালক ও নারী আরোহী রাজধানীর বনানী থানা এলাকার ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে অবস্থান করছিলেন। পরে গতকাল (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে র‍্যাব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...