মঙ্গলবার রাতেই গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে বলে আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩:০২ পিএম
মঙ্গলবার রাতেই গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে বলে আশ্বাস প্রধানমন্ত্রীর

সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া গ্যাস ও বিদ্যুতের সংকট মঙ্গলবার রাত থেকেই আগের অবস্থায় ফিরে যাবে— এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আশ্বাসের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের ২০টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ফজলুল হক জানান, প্রধানমন্ত্রী বলেছেন, কাল রাত থেকেই নতুন করে সৃষ্টি হওয়া সংকটের আগের যে অবস্থা ছিল, গ্যাস ও বিদ্যুতের ক্ষেত্রে সেই অবস্থায় ফিরে যেতে পারবে দেশ। তিনি এই আশ্বাসকেই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর বলে উল্লেখ করেন।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আগামী দিনে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর একটি সুস্পষ্ট রূপরেখা ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরেন। চলমান সংকট নিরসনের পাশাপাশি শিল্পের বিকাশ ও নতুন বিনিয়োগের জন্য বাড়তি জ্বালানির চাহিদা কীভাবে মেটানো হবে, সেই পরিকল্পনাও রূপরেখায় অন্তর্ভুক্ত ছিল। ফজলুল হক জানান, আধা ঘণ্টাধ্যে উপস্থাপিত রূপরেখাটি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত দুই ঘণ্টার বৈঠকটি তিন ঘণ্টায় বাড়ানো হয়। উপস্থিত ব্যবসায়ী নেতারা নিজ নিজ অবস্থান থেকে প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন এবং সন্তোষজনক জবাব পেয়ে বৈঠক শেষ করেন।

রূপরেখার সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ফজলুল হক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা পরিবর্তন আসতে পারে; তবে সরকারের প্রতি আস্থা রাখতে চান ব্যবসায়ী সমাজ। আশা করা যাচ্ছে, এই পদক্ষেপে শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়ে বিনিয়োগে নতুন গতি আসবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...