বিজ্ঞাপন

সারের সংকট কৃত্রিম, কয়েক দিনেই ফিরবে স্বাভাবিকতা: কৃষিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৫ পিএম
সারের সংকট কৃত্রিম, কয়েক দিনেই ফিরবে স্বাভাবিকতা: কৃষিমন্ত্রী

দেশের সারবাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ। আগামী কয়েক দিনের মধ্যেই সারের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলেও আশা দিয়েছেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারের বাস্তব কোনো ঘাটতি নেই। তার ভাষায়, ‘সারের কোনো সংকট নেই। কিছু লোক চেষ্টা করছিল সারের ইমিটেশন ক্রাইসিস (কৃত্রিম সংকট) তৈরি করার।’ তিনি দাবি করেন, সীমান্ত এলাকা, ধানকল এমনকি এমন গুদামঘরেও সার পাওয়া যাচ্ছে, যেখানে সার থাকার কথা নয়।

বিজ্ঞাপন

এই অস্বাভাবিক পরিস্থিতির পেছনে কারও ইচ্ছাকৃত তৎপরতা জড়িত থাকার অভিযোগ করে মন্ত্রী বলেন, ‘যারা এই কাজটা করেছে তারা ইনটেনশনালি করেছে, এখানে একটা ইমিটেশন ক্রাইসিস তৈরি করার জন্য। মানুষ সচেতন হয়ে গেছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় প্রতিটি উপজেলা এবং জেলা পর্যায়ে সার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে সবকিছু ঠিক হয়ে যাবে।’

সারের মজুত ও আমদানি ব্যবস্থা নিয়ে আশাবাদ ব্যক্ত করে কৃষিমন্ত্রী জানান, চাহিদার তুলনায় লাখ টন সার বাড়তি সরবরাহ রয়েছে এবং প্রতি সপ্তাহে এক বা একাধিক জাহাজে সার দেশে আসছে। তার তথ্যমতে, স্বাভাবিক সময়ে দেশে সারের রিজার্ভ থাকে ১০ থেকে ১২ লাখ টন, আর মৌসুমের চাহিদা মাথায় রেখে অনেক সময় তা ১৫ লাখ টনেও বাড়ানো হয়। জাহাজডুবির মতো জরুরি বিপর্যয় মোকাবিলার জন্য সবসময় ন্যূনতম দুই থেকে তিন মাসের মজুত রাখা হয় বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্পর্কে মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে সেখানে আলোচনা হয়েছে। কী কী নতুন যুক্ত করা যায়, দেশে কোন কোন ক্ষেত্রে ঘাটতি রয়েছে এবং কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে — এসব প্রসঙ্গও উঠে এসেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...