সচিবালয় থেকে হেঁটে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪:০৮ পিএম
সচিবালয় থেকে হেঁটে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। বিকেল সাড়ে ৩টায় তিনি সচিবালয়ে অবস্থিত নিজ কার্যালয় থেকে গাড়ি নয়, পায়ে হেঁটেই এই মন্ত্রণালয়ে যান।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। হেঁটে মন্ত্রণালয় পরিদর্শনে যাওয়ার এই পদক্ষেপকে প্রশাসনিক কার্যক্রমে সরাসরি তত্ত্বাবধানের নতুন রীতি হিসেবেই দেখছেন বিভিন্ন মহল।

জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান খাত কৃষি। প্রধানমন্ত্রীর এমন সরেজমিন পরিদর্শন খাতটির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে সরাসরি ধারণা পেতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে অন্যান্য মন্ত্রণালয় পরিদর্শনেও এমন উদ্যোগ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...