বিজ্ঞাপন

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ৮৬১ জন

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩:২৩ পিএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ৮৬১ জন

পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম এলাকার বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেছে সেনাবাহিনী। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী চলা এ কার্যক্রমে ৮৬১ জন রোগী ফ্রি চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও সেবা পান। খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে পুরো আয়োজনটি পরিচালিত হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সারাদিন রোগীদের স্বাস্থ্যসেবা দেন। প্রত্যন্ত পাহাড়ি গ্রাম থেকে আসা শত শত পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হন।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি রিজিয়নের অধীনে থাকা বিভিন্ন জোনের তত্ত্বাবধানে দুর্গম এলাকার রোগীদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এতে ভৌগোলিক ও যোগাযোগ সীমাবদ্ধতার কারণে যারা নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারতেন না, তারাও সহজেই বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ পান। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আইএসপিআর জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...