ঢামেকের নতুন ভবনে চোর সন্দেহে আটক ১, উদ্ধার মোবাইল-পাওয়ার ব্যাংক
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চোর সন্দেহে আব্দুল কুদ্দুস (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের পঞ্চম তলায় তার ওপর সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক বাজেয়াপ্ত করা হয়।
হাসপাতালের নিরাপত্তায় কর্মরত আনসার প্লাটুনের কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, পঞ্চম তলায় দায়িত্ব পালনকালে ওই ব্যক্তির আচরণে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। এসময় তার দখল থেকে মোবাইল ও পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে পাঠানো হয়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কুদ্দুস চুরির অভিযোগটি স্বীকার করেন। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনা রোধে নিরাপত্তাবলে আরও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরাধ ও আইনশৃঙ্খলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্লিন ঢাকা মহানগরী চোর আটক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাহবাগ থানা
সম্পর্কিত খবর
এমপিও শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
বায়ুদূষণে শীর্ষে কঙ্গোরের কিনশাসা, ঢাকার অবস্থান তালিকায় ষষ্ঠে
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী
বাড্ডায় চাঁদার টাকা না দেওয়ায় ভাইয়ের বাসায় ঢুকে যুবককে গুলি
সিটের নিচে লুকানো ৩ হাজার ৯২০ ইয়াবা, অটোরিকশা চালক গ্রেপ্তার
খুলশীতে অভিযান: ৬৩ বিদেশির কারও কাছে পাসপোর্ট মেলেনি, কী চলছিল?

আরও পড়ুন

ঢামেকের নতুন ভবনে চোর সন্দেহে আটক ১, উদ্ধার মোবাইল-পাওয়ার ব্যাংক
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চোর সন্দেহে আব্দুল কুদ্দুস (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের পঞ্চম তলায় তার ওপর সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক বাজেয়াপ্ত করা হয়।
হাসপাতালের নিরাপত্তায় কর্মরত আনসার প্লাটুনের কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, পঞ্চম তলায় দায়িত্ব পালনকালে ওই ব্যক্তির আচরণে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। এসময় তার দখল থেকে মোবাইল ও পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে পাঠানো হয়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কুদ্দুস চুরির অভিযোগটি স্বীকার করেন। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালের ভেতরে এ ধরনের ঘটনা রোধে নিরাপত্তাবলে আরও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
এমপিও শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
বায়ুদূষণে শীর্ষে কঙ্গোরের কিনশাসা, ঢাকার অবস্থান তালিকায় ষষ্ঠে
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী
বাড্ডায় চাঁদার টাকা না দেওয়ায় ভাইয়ের বাসায় ঢুকে…
সিটের নিচে লুকানো ৩ হাজার ৯২০ ইয়াবা, অটোরিকশা…
খুলশীতে অভিযান: ৬৩ বিদেশির কারও কাছে পাসপোর্ট মেলেনি,…