ঢামেকে হাতেনাতে চোর আটক, উদ্ধার চুরি হওয়া মোবাইল ও পাওয়ার ব্যাংক

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:২২ এএম
ঢামেকে হাতেনাতে চোর আটক, উদ্ধার চুরি হওয়া মোবাইল ও পাওয়ার ব্যাংক

চুরির অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে নিরাপত্তারক্ষীরা। আটক আব্দুল কুদ্দুস (৩৮) নামের ওই ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর সদস্যরা ওই ব্যক্তির আচরণে সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালান। তল্লাশিতেই চুরি হওয়া জিনিসপত্র তার মালিকানায় খুঁজে পাওয়া যায়।

এ বিষয়ে ঢামেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, নতুন ভবনের পাঁচ তলায় কর্মরত একজনকে সন্দেহ করে তার কাছে থেকে একটি মোবাইল ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, নতুন ভবনের পাঁচ তলা থেকে চোর সন্দেহে আটক ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছেন। পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...