আলেম নিয়োগের দাবি তুলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তের বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৪ এএম
আলেম নিয়োগের দাবি তুলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তের বৈঠক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শাইখ আব্দুর রহিম ইসলামাবাদীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির প্রতি আন্তরিক আস্থা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলাম ধর্ম বিষয়ে যোগ্য আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার অনুরোধও তার কাছে তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং সব নাগরিকের ধর্মীয় অধিকার সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভূমিকা জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে বলেও তিনি মন্তব্য করেন। দলটির এ অবদানের জন্য প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

বৈঠক শেষে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধির কামনা করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...