মিছিলের প্রস্তুতিতে উত্তরায় নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ১:৩৬ এএম
মিছিলের প্রস্তুতিতে উত্তরায় নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় মিছিল বের করার আয়োজন চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম ওই স্থানে অভিযান চালায়।

অভিযানে চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়। আটককারীরা হলেন—জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান পাপ্পু (২৩), সাজ্জাদ হোসেন শুভ (১৯) এবং মো. আব্দুল্লাহ (১৯)।

উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিষিদ্ধ সংগঠনের এমন তৎপরতা রোধে পুলিশ এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...