স্থানীয় নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত, বাছাই করবে উপজেলা বিএনপি

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ২:২২ পিএম
স্থানীয় নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত, বাছাই করবে উপজেলা বিএনপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়নে স্থানীয় পর্যায় থেকেই বিএনপি-সমর্থিত প্রার্থী নির্ধারণের সিদ্ধান্ত জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, কোনো ইউনিয়নে কাকে সমর্থন দেওয়া হবে তা বেছে নেওয়ার ক্ষমতা উপজেলা বিএনপির হাতে থাকবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তাঁর এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে দলীয় সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন।

মীর শাহে আলম জানান, দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায় থেকে স্থানীয় বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে—প্রতিটি ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। তবে নির্বাচনে দল হিসেবে বিএনপির কোনো আলাদা অবস্থান নেওয়ার প্রশ্নই নেই। সরকারের ভূমিকা থাকবে নির্বাচন কমিশনের সহায়তায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠান নিশ্চিত করা।

প্রতিমন্ত্রী বলেন, ‘দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না। বৈধ প্রার্থী হিসেবে যারা নির্বাচন করবে, তাদের নিরাপত্তা দেওয়া এবং তারা যেন সঠিকভাবে প্রচার প্রচারণা চালাতে পারে, সেজন্য নির্বাচন কমিশনকে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসন সহযোগিতা করবে।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...