নিজের বাবাকে হত্যাচেষ্টার মামলায় রাউজানে ছেলে গ্রেফতার
চট্টগ্রামের রাউজানে নিজের বাবাকে হত্যার চেষ্টার অভিযোগে মো. আশরাফুল গণি (৩০) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৭। তিনি রাউজান উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা এবং আলহাজ মো. শফিকুল আলমের ছেলে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) র্যাব-৭ চট্টগ্রাম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মামলার প্রধান আসামি আশরাফুল গণি রাউজান এলাকায় লুকিয়ে আছেন। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে রাউজান থানার আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ১৮ আগস্ট রাউজান থানায় আশরাফুল গণিসহ একাধিকজনের বিরুদ্ধে মারপিট, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আশরাফুল গণিকে এজাহারভুক্ত এক নম্বর আসামি করা হয়েছে।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর আশরাফুল গণিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশরাফুল গণি আসামি গ্রেফতার ক্যাব চট্টগ্রাম রাউজানে তালাবদ্ধ ঘরে আগুন দিয়ে হিন্দু পরিবারকে হত্যার চেষ্টা র্যাব-৭ হত্যাচেষ্টার মামলা
সম্পর্কিত খবর
গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলি: অস্ত্র-ইয়াবাসহ র্যাবের জালে ৫
ডাকসুর উদ্যোগে জুলাই বিপ্লব নিয়ে ২৯ গল্প ও ৯ উপন্যাসের…
মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনে আগুন, ঘটনাস্থলে ৩ ইউনিট ফায়ার সার্ভিস
ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুনের ঘটনা, মাঠে ফায়ার সার্ভিসের ৪…
জর্দ্দা-গুলে সিসার শঙ্কা, খাদ্যে কেমিক্যাল নিয়ে প্রশ্ন মিলনের
চট্টগ্রামের হালিশহরে কথা কাটাকাটির জেরে যুবক কাজল খুন

আরও পড়ুন

নিজের বাবাকে হত্যাচেষ্টার মামলায় রাউজানে ছেলে গ্রেফতার
চট্টগ্রামের রাউজানে নিজের বাবাকে হত্যার চেষ্টার অভিযোগে মো. আশরাফুল গণি (৩০) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৭। তিনি রাউজান উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা এবং আলহাজ মো. শফিকুল আলমের ছেলে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) র্যাব-৭ চট্টগ্রাম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মামলার প্রধান আসামি আশরাফুল গণি রাউজান এলাকায় লুকিয়ে আছেন। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে রাউজান থানার আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ১৮ আগস্ট রাউজান থানায় আশরাফুল গণিসহ একাধিকজনের বিরুদ্ধে মারপিট, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আশরাফুল গণিকে এজাহারভুক্ত এক নম্বর আসামি করা হয়েছে।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর আশরাফুল গণিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলি: অস্ত্র-ইয়াবাসহ র্যাবের জালে ৫
ডাকসুর উদ্যোগে জুলাই বিপ্লব নিয়ে ২৯ গল্প ও…
মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনে আগুন, ঘটনাস্থলে ৩ ইউনিট…
ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুনের ঘটনা, মাঠে ফায়ার…