মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনে আগুন, ঘটনাস্থলে ৩ ইউনিট ফায়ার সার্ভিস
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পুরোনো একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে ওই ভবনে আগুনের বিষয়টি জানতে পারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুনের খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে।
উল্লেখ্য, একইদিন রাজধানীতে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত এপেক্স ভবনে আগুন ধরে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ড ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানা যাবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সম্পর্কিত খবর
গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলি: অস্ত্র-ইয়াবাসহ র্যাবের জালে ৫
ডাকসুর উদ্যোগে জুলাই বিপ্লব নিয়ে ২৯ গল্প ও ৯ উপন্যাসের…
নিজের বাবাকে হত্যাচেষ্টার মামলায় রাউজানে ছেলে গ্রেফতার
ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুনের ঘটনা, মাঠে ফায়ার সার্ভিসের ৪…
জর্দ্দা-গুলে সিসার শঙ্কা, খাদ্যে কেমিক্যাল নিয়ে প্রশ্ন মিলনের
চট্টগ্রামের হালিশহরে কথা কাটাকাটির জেরে যুবক কাজল খুন

আরও পড়ুন

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনে আগুন, ঘটনাস্থলে ৩ ইউনিট ফায়ার সার্ভিস
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পুরোনো একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে ওই ভবনে আগুনের বিষয়টি জানতে পারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুনের খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে।
উল্লেখ্য, একইদিন রাজধানীতে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত এপেক্স ভবনে আগুন ধরে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ড ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানা যাবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সম্পর্কিত খবর
গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলি: অস্ত্র-ইয়াবাসহ র্যাবের জালে ৫
ডাকসুর উদ্যোগে জুলাই বিপ্লব নিয়ে ২৯ গল্প ও…
নিজের বাবাকে হত্যাচেষ্টার মামলায় রাউজানে ছেলে গ্রেফতার
ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুনের ঘটনা, মাঠে ফায়ার…