সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয় জাকাত ব্যবস্থা চালুর দাবি এমপি মুজিবুরের

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৯:২২ এএম
সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয় জাকাত ব্যবস্থা চালুর দাবি এমপি মুজিবুরের

জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনর্বহাল, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ মত ব্যক্ত করেন। বক্তব্য চলাকালে সংসদ সদস্যদের আমল ও চরিত্র গঠনের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সংসদে প্রদত্ত নামাজের বিরতি সঠিকভাবে কাজে লাগানোর আন্তরিকতাও প্রত্যাশা করেন তিনি।

সংবিধানে ঈমান ও আস্থা সংক্রান্ত বিধানের প্রেক্ষাপট টেনে এই সাংসদ বলেন, একসময় সংবিধানের মূল উৎস হিসেবে আল্লাহর প্রতি ঈমান ও আস্থা সংক্রান্ত বিধান বিদ্যমান ছিল, যা পরবর্তীকালে বাতিল করা হয়। দেশের জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি মুসলমান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে জানিয়ে তিনি সংসদে আসর ও মাগরিবের নামাজের বিরতির প্রসঙ্গও স্মরণ করিয়ে দেন।

তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতার দায়িত্ব অর্পিত হলে মূল লক্ষ্য হওয়া উচিত সালাত কায়েম এবং জাকাত ব্যবস্থার প্রয়োগের মাধ্যমে সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বের অবসান ঘটানো।

এদিকে, পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে ব্যক্তিগত ধর্ম পালনের স্বাধীনতার অংশ উল্লেখ করে সংসদীয় বিধি ব্যাখ্যাসহ একটি গুরুত্বপূর্ণ রুলিং প্রদান করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...