স্বামীবাগে গুলিবিদ্ধ তিনজনের ঘটনায় র্যাবের হাতে ৫ আটক
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে সন্ত্রাসী হামলায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে র্যাব। অভিযান চলাকালে আটকদের দখল থেকে পুলিশের লুণ্ঠিত গোলাবারুদসহ দুটি বিদেশি অস্ত্র এবং ব্যাপক পরিমাণে মাদক জব্দ করা হয়েছে।
র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালায়। এতে আহত হন হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানদার আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)। গুরুতর অবস্থায় তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আটককৃতদের পরিচয় ও অস্ত্র-মাদক উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। এজন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
স্বামীবাগে গুলিবিদ্ধ তিনজনের ঘটনায় র্যাবের হাতে ৫ আটক
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে সন্ত্রাসী হামলায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে র্যাব। অভিযান চলাকালে আটকদের দখল থেকে পুলিশের লুণ্ঠিত গোলাবারুদসহ দুটি বিদেশি অস্ত্র এবং ব্যাপক পরিমাণে মাদক জব্দ করা হয়েছে।
র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালায়। এতে আহত হন হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানদার আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)। গুরুতর অবস্থায় তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আটককৃতদের পরিচয় ও অস্ত্র-মাদক উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। এজন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…