ডিমেনশিয়া আক্রান্ত বাবা নিখোঁজ, সন্ধানে সোশ্যাল মিডিয়ায় আবেদন মেয়ের
যশোর সদর হাসপাতাল জামে মসজিদে নামাজ আদায় করে বেরিয়ে পাঁচদিন ধরে খোঁজ মেলছে না মনিরুল ইসলাম (৪৫)-এর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) চিকিৎসার জন্য যশোর শহরে আসার পর সেখানে নামাজ পড়েছিলেন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান না পাওয়ার কথা জানিয়েছে পরিবার।
নিখোঁজ মনিরুল ইসলামের ডাকনাম মনু মিয়া। তার নিবাস যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামে। ডাক্তার দেখানোর উদ্দেশ্যে শহরে এসে হঠাৎ বিলুপ্ত হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
মনিরুল ইসলামের মেয়ে সুমাইয়া ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জানান, তার বাবা ডিমেনশিয়া বা আলঝাইমার রোগে ভুগছেন, যার ফলে তার স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়ে গেছে। পাশাপাশি হেপাটাইটিস বি ভাইরাসেও আক্রান্ত তিনি। প্রবাসে থাকা তার ছেলে আব্দুর রহমানও বাবার সন্ধান চাইছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মনিরুল ইসলামকে কেউ দেখতে পেলে কিংবা তার কোথাও অবস্থানের খবর পেলে দ্রুত ০১৯৭১৫০২২৪৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও নিখোঁজের তথ্য শেয়ার করে সন্ধানে সহযোগিতার আবেদন জানিয়েছে স্বজনরা।

