কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই, শোক জানালেন প্রতিমন্ত্রী টুকু

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ২:৫৭ পিএম
কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই, শোক জানালেন প্রতিমন্ত্রী টুকু

কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম পরলোকগমন করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নিজ বাসভবনে ১০৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এই মহীয়সীর জীবনাবসানে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আমেনা বেগম। মৃত্যুর সময় তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শোকবার্তায় প্রতিমন্ত্রী টুকু বলেন, আমেনা বেগম ছিলেন স্নেহময়ী ও মমতাবান একজন মা। একজন মায়ের বিদায় পরিবারের জন্য কত বড় বেদনা তা বলে বোঝানো যায় না। তাঁর চলে যাওয়া স্বজনদের জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও মরহুমার স্নেহ-মমতা ও স্মৃতি তাঁদের মনে চিরকাল বেঁচে থাকবে।

প্রতিমন্ত্রী মহান আল্লাহর দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরাও মরহুমার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া কৃষি মন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়ে এক বার্তায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা নিবেদন করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...