সেনা কর্মকর্তাদের বদলি: ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৭ পিএম
সেনা কর্মকর্তাদের বদলি: ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক

দেশের দুটি শীর্ষ সরকারি হাসপাতালের নেতৃত্বে বড় পরিবর্তন আসছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই নতুন পরিচালক নিয়োগ করেছে সরকার। একই সঙ্গে বর্তমান পরিচালকদের বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন। অন্যদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে।

এদিকে বর্তমান পরিচালকদের মধ্যে ঢামেক হাসপাতালের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রেষণে থেকে এই দুই কর্মকর্তা দীর্ঘদিন ধরে হাসপাতাল দুটির দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনাসদরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই নিয়োগ, রদবদল ও প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...