রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে আশ্রয় নিচ্ছেন ব্যবসায়ীরা
চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক এলাকার একটি রিয়াজউদ্দিন বাজারে অবস্থিত গোলাম রসুল মার্কেটে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর জানান, আগুন মোকাবিলায় প্রাথমিকভাবে দুটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এ পর্যন্ত নিশ্চিত করে বলা যায়নি।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনের সময় মার্কেটের ভেতরে কয়েকজন আটকে পড়ে থাকতে পারেন। নিজেদের নিরাপদ রাখতে অনেকে সিঁড়ি বেয়ে মার্কেটের ছাদে উঠে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।
আগুনের সংবাদ ছড়িয়ে পড়ার পর মার্কেট ও আশপাশের এলাকায আতঙ্ক বিরাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে আশ্রয় নিচ্ছেন ব্যবসায়ীরা
চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক এলাকার একটি রিয়াজউদ্দিন বাজারে অবস্থিত গোলাম রসুল মার্কেটে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর জানান, আগুন মোকাবিলায় প্রাথমিকভাবে দুটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এ পর্যন্ত নিশ্চিত করে বলা যায়নি।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনের সময় মার্কেটের ভেতরে কয়েকজন আটকে পড়ে থাকতে পারেন। নিজেদের নিরাপদ রাখতে অনেকে সিঁড়ি বেয়ে মার্কেটের ছাদে উঠে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।
আগুনের সংবাদ ছড়িয়ে পড়ার পর মার্কেট ও আশপাশের এলাকায আতঙ্ক বিরাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…