জমি নিয়ে বিরোধে শনির আখড়ার দোকানে গুলি, অস্ত্রসহ আটক এক ব্যক্তি
জমি নিয়ে দীর্ঘদিনের শত্রুতার জেরে রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকার একটি দোকানে হামলা চালিয়ে গুলি করা হয়েছে। ঘটনার সময় স্থানীয়রা একজনকে অস্ত্রসহ আটকে ফেলে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে কদমতলী থানার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে শনির আখড়া নুরপুর এলাকার একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, কিছুক্ষণ আগে তাদের এলাকায় ভয়ংকর গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।
জরুরি সেবাকেন্দ্র থেকে সঙ্গে সঙ্গে বিষয়টি কদমতলী থানায় জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি এবং ফায়ারকৃত ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করেছে। জমি বিরোধজনিত এই সহিংসতার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
খাদ্য নিরাপত্তায় ইতালির মিলানের সঙ্গে হাত মেলাচ্ছে খুলনা সিটি
মিরপুর শাহআলীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, ঢামেকে চলছিল চিকিৎসা
বাবা-মার ভরণপোষণ আইন কঠোর করার দাবিতে রুমিন ফারহানার চার দফা
চট্টগ্রাম বন্দরের ভেতরেই গায়েব তিন কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার
সবুজবাগে তরুণীকে দেখা করতে গিয়ে প্রেমিকের ছুরিতে যুবকের মৃত্যু
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে র্যাবের জালে

আরও পড়ুন

জমি নিয়ে বিরোধে শনির আখড়ার দোকানে গুলি, অস্ত্রসহ আটক এক ব্যক্তি
জমি নিয়ে দীর্ঘদিনের শত্রুতার জেরে রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকার একটি দোকানে হামলা চালিয়ে গুলি করা হয়েছে। ঘটনার সময় স্থানীয়রা একজনকে অস্ত্রসহ আটকে ফেলে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে কদমতলী থানার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে শনির আখড়া নুরপুর এলাকার একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, কিছুক্ষণ আগে তাদের এলাকায় ভয়ংকর গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।
জরুরি সেবাকেন্দ্র থেকে সঙ্গে সঙ্গে বিষয়টি কদমতলী থানায় জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি এবং ফায়ারকৃত ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করেছে। জমি বিরোধজনিত এই সহিংসতার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
খাদ্য নিরাপত্তায় ইতালির মিলানের সঙ্গে হাত মেলাচ্ছে খুলনা…
মিরপুর শাহআলীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, ঢামেকে চলছিল…
বাবা-মার ভরণপোষণ আইন কঠোর করার দাবিতে রুমিন ফারহানার…
চট্টগ্রাম বন্দরের ভেতরেই গায়েব তিন কোটি টাকার কাপড়ভর্তি…
সবুজবাগে তরুণীকে দেখা করতে গিয়ে প্রেমিকের ছুরিতে যুবকের…