ঢাকার মসজিদে কুরআন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার
কুরআন শেখাতে আসা এক শিক্ষার্থীকে নিজের শয়ন কক্ষে বলাৎকারের অভিযোগ উঠেছে রাজধানীর মোহাম্মদপুরের একটি মসজিদের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মো. হুসাইন আহম্মেদ (৪৮) নামের ওই শিক্ষককে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর থানার নূরজাহান রোডে অবস্থিত এস/২২এ বায়তুল ফজল জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়। ওই মসজিদেই তিনি শিশুটিকে কুরআন শিক্ষা দিতেন। অভিযোগ অনুযায়ী, নিজের শয়ন কক্ষেই তার সঙ্গে এমন আচরণ করেন অভিযুক্ত শিক্ষক।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ভুক্তভোগীর পরিবার অভিযোগ করার পরপরই এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করে পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা সম্ভব হয়।
ওসি জানান, এ ঘটনার বিচার নিশ্চিত করতে ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পর্কিত খবর
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…

আরও পড়ুন

ঢাকার মসজিদে কুরআন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার
কুরআন শেখাতে আসা এক শিক্ষার্থীকে নিজের শয়ন কক্ষে বলাৎকারের অভিযোগ উঠেছে রাজধানীর মোহাম্মদপুরের একটি মসজিদের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মো. হুসাইন আহম্মেদ (৪৮) নামের ওই শিক্ষককে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর থানার নূরজাহান রোডে অবস্থিত এস/২২এ বায়তুল ফজল জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়। ওই মসজিদেই তিনি শিশুটিকে কুরআন শিক্ষা দিতেন। অভিযোগ অনুযায়ী, নিজের শয়ন কক্ষেই তার সঙ্গে এমন আচরণ করেন অভিযুক্ত শিক্ষক।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ভুক্তভোগীর পরিবার অভিযোগ করার পরপরই এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করে পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা সম্ভব হয়।
ওসি জানান, এ ঘটনার বিচার নিশ্চিত করতে ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পর্কিত খবর
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…