জিডিডিএসের প্রথম সাধারণ সভা, জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশের ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ৯:১৯ পিএম
জিডিডিএসের প্রথম সাধারণ সভা, জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশের ঘোষণা

গ্লোবাল ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (জিডিডিএস) শনিবার (৫ সেপ্টেম্বর) তাদের নতুন নিজস্ব কার্যালয়ে প্রথম সাধারণ সভা আয়োজন করেছে। সকাল ১১টায় শুরু হওয়া এই সভায় অংশ নেন সারা দেশের নির্বাচন কমিশনের নিবন্ধিত ও অনিবন্ধিত মোট ৩০টি সংস্থার নির্বাহী প্রধানরা।

সভাটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মো. বশীর আহাম্মেদ হালদার, আর সভাপতিত্বের দায়িত্ব পালন করেন আব্দুর রহিম। আলোচনায় ফোরামের প্রতিটি সদস্য সংস্থা নিজেদের কাজের অভিজ্ঞতা, পরামর্শ এবং সামনের দিনের কর্মসূচি তুলে ধরেন।

ফোরামের সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কামরুল আহসানের উপস্থিতিতে সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় প্রেস ক্লাবে ফোরামের আত্মপ্রকাশ ঘোষণা করার পাশাপাশি বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেওয়া।

আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে এনজিওদের আর্থিক বরাদ্দ দেয় এমন বিভিন্ন অধিদপ্তর ও বিদেশি দাতা সংস্থার কাছে প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়ার বিষয়ে সব সদস্য সংস্থা একমত হয়েছেন। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এনজিও-সংশ্লিষ্ট সব দপ্তরের প্রধানদের সঙ্গে যোগাযোগ করারও সিদ্ধান্ত হয়েছে।

প্রথম সাধারণ সভা শেষে জিডিডিএসের সামনে নতুন কর্মযজ্ঞের পথ খুলে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের গণতন্ত্র ও উন্নয়নমূলক কার্যক্রমে ফোরামের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...