বহদ্দারহাটে সড়ক-ফুটপাতের দখল সরাল চসিক, উচ্ছেদ ২০০ অবৈধ দোকান

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩১ পিএম
বহদ্দারহাটে সড়ক-ফুটপাতের দখল সরাল চসিক, উচ্ছেদ ২০০ অবৈধ দোকান

দীর্ঘদিনের দখলের অবসান ঘটিয়ে চট্টগ্রামের বহদ্দারহাটে সড়ক ও ফুটপাত অবমুক্ত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই এলাকা থেকে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পুরো অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

জানা গেছে, বহদ্দারহাট মসজিদের সামনে থেকে বহদ্দারহাট মোড় হয়ে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত বিস্তৃত অংশে সড়ক ও ফুটপাত দখল করে এসব দোকান গড়ে তোলা হয়েছিল। অভিযানে এসব দোকান সরিয়ে পথ প্রশস্ত করা হয়।

দখল সরানোর ফলে ওই অংশের রাস্তা ও ফুটপাত এখন পথচারী ও যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ ফাঁকা হয়েছে বলে জানিয়েছে চসিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি চান্দগাঁও থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...