গলায় জখমের দাগ: নিজ বাসায় হিজড়া নেত্রী মৌসুমীর রক্তাক্ত মরদেহ
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের একটি গ্রুপের পরিচিত মুখ ‘গুরুমা’ মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গলায় গুরুতর জখমের চিহ্ন থাকায় শুরু থেকেই ঘিরে রয়েছে রহস্য।
খুলশী থানার উপপরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম জানান, সকালে প্রতিবেশীরা মৌসুমীর বাসার দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে শয়নকক্ষে গিয়ে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় তার মরদেহ। এ সময় তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাসায় একাই দিন কাটাতেন তিনি।

পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর। মরদেহ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
গলায় জখমের দাগ: নিজ বাসায় হিজড়া নেত্রী মৌসুমীর রক্তাক্ত মরদেহ
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের একটি গ্রুপের পরিচিত মুখ ‘গুরুমা’ মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নগরীর খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গলায় গুরুতর জখমের চিহ্ন থাকায় শুরু থেকেই ঘিরে রয়েছে রহস্য।
খুলশী থানার উপপরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম জানান, সকালে প্রতিবেশীরা মৌসুমীর বাসার দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে শয়নকক্ষে গিয়ে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় তার মরদেহ। এ সময় তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাসায় একাই দিন কাটাতেন তিনি।

পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর। মরদেহ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…