রাজধানীতে পুলিশের ব্যাপক অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৮৩

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ৪:১৫ এএম
রাজধানীতে পুলিশের ব্যাপক অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৮৩

রাজধানীর তেজগাঁও বিভাগের অধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একসঙ্গে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৮৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিভাগের আওতাধীন নানা অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আটক হওয়া ব্যক্তিরা বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

থানাভিত্তিক বিবরণ অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২৬ জন, আদাবর থানা এলাকা থেকে ২৩ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ১৩ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও থানা, শেরেবাংলা নগর থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৭ জন করে গ্রেফতার হয়েছেন।

নগরজুড়ে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...