মাদকবিরোধী ঝড়ো অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৩৬৫, উদ্ধার ৮০ হাজার ইয়াবা
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় ৩৬৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ৮০ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকের বিবরণে দেখা যায়, ৭৯ হাজার ৮৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৫২১ লিটার ২৫০ মিলিলিটার মদ, সাত বোতল বিয়ার এবং ৬৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, আটককৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় আটজন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন, বিভিন্ন মামলার পরোয়ানায় ৯৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন।
মাদক সংক্রান্ত মামলায় আটক হয়েছেন ১৫৮ জন। এদের মধ্যে ৫২ জন মাদক কারবারি, একজন বাহক এবং ১০৫ জন মাদকসেবী বলে জানা গেছে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় মাদক আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়।
জনস্বার্থে পরিচালিত এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
জন্মাষ্টমীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, সম্প্রীতি রক্ষায় সবার প্রতি আহ্বান
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের
জন্মাষ্টমীতে রাষ্ট্রপতির আহ্বান: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার ভূমিকা
রূপপুরের বিদ্যুৎ গ্রিডে দেওয়ার সময়সীমা পিছিয়ে যাচ্ছে, আসছে রুশ বিশেষজ্ঞ…

আরও পড়ুন

মাদকবিরোধী ঝড়ো অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৩৬৫, উদ্ধার ৮০ হাজার ইয়াবা
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় ৩৬৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ৮০ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকের বিবরণে দেখা যায়, ৭৯ হাজার ৮৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৫২১ লিটার ২৫০ মিলিলিটার মদ, সাত বোতল বিয়ার এবং ৬৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, আটককৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় আটজন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন, বিভিন্ন মামলার পরোয়ানায় ৯৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন।
মাদক সংক্রান্ত মামলায় আটক হয়েছেন ১৫৮ জন। এদের মধ্যে ৫২ জন মাদক কারবারি, একজন বাহক এবং ১০৫ জন মাদকসেবী বলে জানা গেছে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় মাদক আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়।
জনস্বার্থে পরিচালিত এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
জন্মাষ্টমীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, সম্প্রীতি রক্ষায় সবার প্রতি আহ্বান
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি…
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের
জন্মাষ্টমীতে রাষ্ট্রপতির আহ্বান: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার ভূমিকা
রূপপুরের বিদ্যুৎ গ্রিডে দেওয়ার সময়সীমা পিছিয়ে যাচ্ছে, আসছে…