মিরপুরে হানি ট্র্যাপে ফেলে ৫ লাখ টাকা আদায়, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রাইম বার্তা অনলাইন
০৪ সেপ্টেম্বর ২০২৬ ৪:৪৭ এএম
মিরপুরে হানি ট্র্যাপে ফেলে ৫ লাখ টাকা আদায়, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে প্রতারণার মাধ্যমে এক ট্রাভেল এজেন্সির মালিককে আপত্তিকর অবস্থায় ফেলে ছবি ও ভিডিও ধারণ করে মোট পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংগঠিত চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সোহানা (৩৫), সুমন (৪০) ও ছাব্বির আহম্মেদ (৩৫)। এছাড়া এই ঘটনায় সম্পৃক্ত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে। জানা যায়, মিরপুর মডেল থানার আহম্মেদনগর এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় কয়েক মাস আগে সোহানা ভুক্তভোগী ট্রাভেল এজেন্সির মালিকের সঙ্গে যোগাযোগ করে জানান, তিনি ও তার মা ওমরাহ পালন করতে চান। এরপর কৌশলে ভুক্তভোগীকে তার শয়নকক্ষে নিয়ে সে আপত্তিকর অবস্থায় জড়িয়ে ধরেন। এ সময় চক্রের বাকি সদস্যরা কক্ষে ঢুকে তাকে প্রহার করেন এবং দুজনের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন।

পরে ওই ছবি ও ভিডিও পরিবারের সদস্যদের দেখানোর হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে নগদে ২ লাখ ৯০ হাজার টাকা এবং বিকাশ ও নগদ হিসাবের মাধ্যমে আরও ২ লাখ ১০ হাজার টাকা—সব মিলিয়ে পাঁচ লাখ টাকা আদায় করে চক্রটি। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে চলেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...