চট্টগ্রামের রাউজানে গুলি করে যুবক খুন, থামছে না হত্যাকাণ্ডের ধারা
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো. করিম (৩৬) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উডকিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত করিম ওই এলাকারই মো. শফির ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুকে গুলি বিন্ধ করে করিমকে হত্যা করা হয়। ঘটনার পর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তার ধারে। কী কারণে এই হামলা চালানো হলো, সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু বলা যাচ্ছে না।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কেরানী হাট এলাকায় এক ব্যক্তির মৃত্যুর খবর পুলিশের কাছে পৌঁছেছে। তবে গোলাগুলির প্রকৃত ঘটনা কীভাবে ঘটল, তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে। এদিকে, জেলা পুলিশের তথ্য বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেই চলেছে, যা এলাকায় উদ্বেগ তৈরি করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার কাফরুল হত্যাকাণ্ড ক্যাব চট্টগ্রাম গুলি উদ্ধার যুবক নিহত রাউজানে তালাবদ্ধ ঘরে আগুন দিয়ে হিন্দু পরিবারকে হত্যার চেষ্টা
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
চট্টগ্রামের রাউজানে গুলি করে যুবক খুন, থামছে না হত্যাকাণ্ডের ধারা
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো. করিম (৩৬) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উডকিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত করিম ওই এলাকারই মো. শফির ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুকে গুলি বিন্ধ করে করিমকে হত্যা করা হয়। ঘটনার পর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তার ধারে। কী কারণে এই হামলা চালানো হলো, সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু বলা যাচ্ছে না।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কেরানী হাট এলাকায় এক ব্যক্তির মৃত্যুর খবর পুলিশের কাছে পৌঁছেছে। তবে গোলাগুলির প্রকৃত ঘটনা কীভাবে ঘটল, তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে। এদিকে, জেলা পুলিশের তথ্য বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেই চলেছে, যা এলাকায় উদ্বেগ তৈরি করেছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…